নেপালকে চারটি বন্দর ব্যবহার করতে দিবে চীন। গতকাল শুক্রবার নেপাল সরকার এই তথ্য জানিয়েছে।
চীনের বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের ওপর নেপালের নির্ভরশীলতা কমবে বলে মনে করা হচ্ছে। এতদিন বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের জন্য নেপাল ভারতের বন্দর ব্যবহার করে আসছে। কিন্তু চীনের সঙ্গে নেপালের সম্পর্ক ক্রমেই বাড়ছে। নেপালে চীন ব্যাপক বিনিয়োগও করছে।
ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে নেপাল ২০১৫ এবং ২০১৬ সালে জ্বালানি এবং ওষুধের ঘাটতিতে পড়েছিল।-এনডিটিভি।
ইত্তেফাক/মোস্তাফিজ
