নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫
নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় মমতাজ হোসেন (৪৮) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালক বিপ্লব হোসেনকে আটক করা হয়েছে।
 
নিহত মমতাজ মান্দা উপজেলার বড় মল্লুক গ্রামের মৃত মহীর উদ্দিনের ছেলে। শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
মান্দা থানার ওসি মাহাবুব আলম জানান, মমতাজ বাইসাইকেল যোগে গ্ৰামের বাড়ি থেকে দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিলেন । পথে জয় বাংলা মোড়ে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম