যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বব উডওয়ার্ডের লেখা আলোচিত বই ‘ফিয়ার’ একটি কেলেঙ্কারির নাম। বইতে প্রকাশিত সব তথ্যই ভূয়া। শনিবার এক টুইটে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘বইতে আমার নামে যেসব উদ্ধৃতি দেয়া হয়েছে, আমি সে ধরনের কোন কথা বলিনি। আমি যদি এ ধরনের কথা বলতাম তাহলে প্রেসিডেন্ট হতে পারতাম না। এসব উদ্ধৃতি বানোয়াট।’
ট্রাম্প দাবি করেন, উডওয়ার্ডের বইতে তাকে ছোট করতে সব ধরনের ধূর্ততার আশ্রয় নেয়া হয়েছে।
তবে সাধারণ মানুষ এসব বিশ্বাস করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, ‘সত্য এক সময় মানুষের সামনে পরিষ্কার হবে। আমাদের দেশ এখন সত্যিই এগিয়ে যাচ্ছে।’
ইত্তেফাক/টিএস
