ভারত ও চীনকে অর্থনৈতিক ভর্তুকি বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভারত উন্নয়নশীল দেশ। খুব দ্রুত হারে উন্নতি করছে। এজন্য খুব তাড়াতাড়িই ভারতকে ভর্তুকি দেয়া বন্ধ করে দিতে চায় ট্রাম্প প্রশাসন।
শুধু ভারত নয়। চীনকেও ভর্তুকি বন্ধ করে দিতে পারে আমেরিকা। কারণ, মার্কিন প্রেসিডেন্টের মতে যেই দেশ এত দ্রুত উন্নতি করছে, তাদের ভর্তুকি দেয়ার কোনো মানে হয় না।
ট্রাম্প বলেন, কিছু দেশ এখনো ততটা উন্নত নয়। এখনো পিছিয়ে। তাই আমেরিকা সেসব দেশগুলোকে ভর্তুকি দেবে। তারা যাতে উন্নতি করতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করবে। কিন্তু সেই তালিকায় নেই ভারত ও চীন। এই দুই দেশ নিজেদের উন্নয়নশীল বলে। সেই পরিপ্রেক্ষিতেই তারা ভর্তুকি পায়। কিন্তু গোটা ব্যাপারটাই ঠিক নয়, আগাগোড়াই ভুল। এই দেশগুলো খুব দ্রুত উন্নতি করছে। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর
