মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম জেরুজালেমের একটি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ২৫ মিলিয়ন ডলার সাহায্য বাতিল করেছেন। খবর রয়টার্সের।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওই অর্থ অন্য কোথাও দেওয়া হবে। আমেরিকা প্রশাসনের এক বিবৃতিতে গত শনিবার এসব কথা বলা হয়।
ট্রাম্প প্রশাসন এ বছরের শুরুর দিকে সিদ্ধান্ত নিয়েছিল জেরুজালেমের হাসপাতালে ২৫ মিলিয়ন ডলার সাহায্য দেয়া হবে। কিন্তু বছর শেষ না হতেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হলো।
আমেরিকা জানায়, তারা এই অর্থ অন্য কোন গুরুত্বপূর্ণ জায়গায় দান করবে।
এছাড়া আমেরিকা গত মাসে ঘোষণা দিয়েছিল ফিলিস্তিনির অর্থনীতির উন্নয়নের জন্য ২০০মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। কিন্তু মাস না পেরোতেই ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনির সকল ধরনের সাহায্য বাতিল করে।
ইত্তেফাক/এস আর/টিএস
