ফান্সের রাজধানী প্যারিসে খেলার মাঠে ছুরি নিয়ে হামলা চালিয়েছে আফগান বংশোদ্ভূত এক ব্যক্তি। এতে সাত জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।
সোমবার প্যারিসের ১৯ তম জেলার একটি খালের পাড়ে হামলাটি হয়। পুলিশ জানায়, মাঠে পেটাঙ্কু নামে একটি স্থানীয় খেলা চলছিল। এ সময় ছুরি ও লোহার রড় নিয়ে মাঠে ঢুকে পড়েছিল ওই ব্যক্তি। একে একে খেলোয়াড়দের কোপাতে থাকে সে।
এক পর্যায়ে খেলায় ব্যবহৃত বল ছুড়ে তাকে থামানোর চেষ্টা করে মাঠের লোকজন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম ১০ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে খালের পাশ দিয়ে দৌড়াচ্ছিল সে। এরপরই আক্রমণের ঘটনা ঘটে।’
পুলিশ জানায়. মাঠে ঢোকার আগে আরো দু’জনকেও কুপিয়েছিল সে। হামলাকারী নিজেকে আফগান বংশোদ্ভূত পরিচয় দিয়েছে।
এ ঘটনাকে এখনও আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়নি।
ইত্তেফাক/টিএস
