ভারতকে না বলে চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে নেপাল। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১২ দিনের যৌথ সামরিক মহড়া চালাবে চীন ও নেপাল। চীনের চেংডুতে এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গোকুল ভান্দেরে গতকাল সোমবার ভারতীয় মিডিয়া টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য জানান।
তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য সন্ত্রাসবিরোধী অভিযান। দ্বিতীয়বারের মতো দুই দেশের মধ্যে মহড়া হচ্ছে। গত বছরের এপ্রিলে প্রথম যৌথ মহড়া হয়। এর আগে ভারতসহ বিমস্টেকভুক্ত দেশগুলোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে অস্বীকৃতি জানায় নেপাল।
সূত্র জানায়, বিমস্টেকে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে ভারতের পদক্ষেপে সন্তুষ্ট নয় নেপাল।
ইত্তেফাক/মোস্তাফিজ
