সড়কে চলছে মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক ড্যান্স’। তবে, এই নৃত্যের আসল উদ্দেশ্য প্রমোদ দেয়া নয়; যানবাহন নিয়ন্ত্রণ। নৃত্যশিল্পী একজন ট্রাফিক পুলিশ।
নৃত্যের তালে এমন যান নিয়ন্ত্রণ চলছে ভারতের ওডিশ্যা রাজ্যে। সেখানকার চালকরা মেনে চলতে চান না ট্রাফিক আইন। তাই এক নৃত্যশিল্পীকে ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমস।
এখন নাচের তালে নিয়মিত গাড়ি থামাচ্ছেন প্রতাপ চন্দ্র খান্ডাল। প্রতাপের ভিন্ন রকম সিগনাল মেনে চলছেন চালকরা। রাজ্যের ভুবনেশ্বর শহরের ব্যস্ততম পয়েন্টগুলোতে প্রায়ই দেখা যায় তাকে।
অনেক সময় প্রতাপের গাড়ি নিয়ন্ত্রণ পদ্ধতি দেখতে ভীড়ও লেগে যায়। প্রতাপ বলেন, ‘নাচের মাধ্যমে মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করতে চাই আমি। শুরুতে মানুষ ট্রাফিক আইন মানতো না, এখন আমার ভিন্ন রকম পদ্ধতিতে আকৃষ্ট হয়ে ট্রাফিক আইন মেনে চলছেন তারা।’
Watch: Pratap Chandra Khandelwal, a 33-year-old home guard currently deployed as a traffic police personnel in Bhubaneswar (Odisha) uses his dance moves to control the traffic movements. pic.twitter.com/CenyDyGMJs
— Hindustan Times (@htTweets) September 11, 2018
প্রতাপ জানান, একবার সড়ক দুর্ঘটনায় ৪০ জন কিশোর-তরুণের লাশ উদ্ধার করেছেন তিনি। এরপর থেকে দুর্ঘটনা নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তিনি।
ইত্তেফাক/টিএস
