নওয়াজ শরীফের স্ত্রীর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। খবর জিওটিভির।
 
মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে বেগম কুলসুমকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আগের রাতে তার ফুসফুসের সমস্যা বেড়ে গিয়েছিল। কিছু সময় লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি।
 
কুলসুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নওয়াজ শরীফের ভাই ও বর্তমানে নওয়াজের দল পিএমএল-এন এর  প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। টুইটে ভাবির আত্মার শান্তি কামনা করেছেন তিনি।
IMG0
২০১৪ সালে থেকে তিনি লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৬৮ বছর। নওয়াজ শরীফ ও বেগম কুলসুম দম্পতির চার সন্ত্রান। তারা হলেন, হাসান, হোসেইন, মারিয়াম ও আসমা।
 
বর্তমানে কুলসুমের স্বামী নওয়াজ শরীফ ও মেয়ে মারিয়াম পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রয়েছেন।
 
ইত্তেফাক/টিএস