দ্বিতীয় শীর্ষ বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বৈঠকের বিষয়টি নিয়ে চিন্তা করছে। তবে কবে বৈঠক হতে পারে সেই বিষয়ে কিছু জানাননি সারাহ স্যান্ডার্স। তিনি জানান, চিঠিটি প্রেসিডেন্ট ট্রাম্প হাতে পেয়েছেন। এতে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রমুক্ত হতে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই খবরকে স্বাগত জানিয়েছেন। গত ১২ জুন সিঙ্গাপুরে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতা কিম জং উন প্রথমবারের মতো এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ
