রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাজ্যের সালিশবুরিতে সাবেক রুশ গুপ্তচরকে রাসায়নিক প্রয়োগে হত্যাচেষ্টাকারীরা সরকারি কর্মকর্তা নয়। একই সঙ্গে যুক্তরাজ্য পুলিশ যে দুই রুশ নাগরিককে জড়িত হিসেবে চিহ্নিত করেছে তারা নির্দোষ বলেও দাবি করেছেন পুতিন।
রাশিয়ার ভ্লাদিভস্টকে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ও চীনের প্রেসিডেন্ট সি চিংপিংয়ের উপস্থিতিতে এক অর্থনৈতিক ফোরামের আলোচনায় এ কথা বলেন তিনি।
পুতিন বলেন, ‘যাদেরকে চিহ্নিত করেছে তারা সাধারণ নাগরিক। তাদেরকে আমরা খুঁজে পেয়েছি। আমি অনুরোধ করবো তারা যেন গণমাধ্যমের সামনে এসে কথা বলে।’
ভবিষ্যতে এ ঘটনার সবকিছু পরিষ্কার হবে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
IMG0
চলতি বছরের ৫ সেপ্টেম্বর আলেক্সাজান্ডার পেট্রভ ও রুসলান বশিরভ নামে দুই রুশ নাগরিককে হত্যাচেষ্টায় জড়িত হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ পুলিশ। তারা রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সদস্য বলেও দাবি করে দেশটি।
ইত্তেফাক/টিএস
