স্পেন থেকে ৪০০ লেজার বোমা কিনছে সৌদি আরব

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩

সৌদি আরবের কাছে ৪০০ লেজার বোমা বিক্রি করছে স্পেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বরেলের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

এ বিষয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বরেল বলেন, সৌদি আরবের সঙ্গে বোমা বিক্রির এ চুক্তি সাবেক সরকারের সময়ে করা। আমরা তা বাতিল করতে পারি না।

বরেল দেশটির গণমাধ্যমে আরো বলেন, ইয়েমেনে হামলা করার কারণে অনেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে মানা করেছে। কিন্তু আমরা মানতে পারছি না। কেননা এ চুক্তি ২০১৫ সালের। চুক্তি অনুযায়ী আমাদের উচিত সৌদির কাছে ৪০০ লেজার বোমা বিক্রি করা।

ইত্তেফাক/এসআর