ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (৭২) দেশটির প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রানিংমেট ফার্নান্দো হাদ্দাদকে তার স্থলাভিষিক্ত করে তাকে জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্তমানে লুলা কারাবাসে আছেন। দুর্নীতির অভিযোগে গত এপ্রিল থেকে তিনি কারাগরে আটক রয়েছেন। তাকে ১২ বছর কারাগারে থাকতে হবে।
ব্রাজিলের নির্বাচন ট্রাইবুনাল লুলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করার দুই সপ্তাহের মধ্যে তার স্থলে ওর্য়ার্কাস পার্টির নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ফার্নান্দো হাদ্দাদকে মঙ্গলবার দলটির প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলটির নেতারা বলেন, ‘দেশটির দক্ষিণের শহর কিউরিটিবাতে অনুষ্ঠিত ওর্য়ার্কাস পার্টির সভায় লুলার পরিবর্তে হাদ্দাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
লুলার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোতে তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা জাইর বলসনারোর জন্য অনেক সুবিধা নিয়ে আসতে পারে।
ইত্তেফাক/এসআর/নূহু
