রুশ গুপ্তচর হত্যাচেষ্টা: নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্তরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৮
যুক্তরাজ্যের সালিশবুরিতে সাবেক দুই রুশ গুপ্তচরকে রাসায়নিক প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় ব্রিটিশ পুলিশের তদন্তে চিহ্নিত হওয়া ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা বলছেন, শুধুমাত্র পর্যটক হিসেবে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন তারা। বিবিসি।
 
আলেক্সান্ডার পেট্রভ ও রুসলান বসিরভ নামে দুই রুশ নাগরিক রাশিয়ার রাষ্ট্রীয় টিভি আরটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, খারাপ আবহাওয়ার কারণেই তারা পরপর দুদিন সালিশবুরিতে ছিলেন।
 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুজনকে নির্দোষ বলার একদিন পর গণমাধ্যমে সাক্ষাৎ দিলেন তারা।
 
চলতি বছরের মার্চে সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল(৬৬) ও তার মেয়ে জুলিয়া(৩৩) ‘নোভিচক’ নামক একটি বিশেষ রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়। কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়া। এ রাসায়নিকটি খুব অল্প পরিমাণে ব্যবহার করেই মানুষকে হত্যা করা যায়।
 
চলতি বছরের মার্চে সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল(৬৬) ও তার মেয়ে জুলিয়া(৩৩) ‘নোভিচক’ নামক একটি বিশেষ রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়। এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করেই মানুষকে হত্যা করা যায়। তবে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়া।
 
এ ঘটনায় বারবার রাশিয়া জড়িত বলে দাবি করেছিল যুক্তরাজ্য। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে।
 
চলতি বছরের ৫ সেপ্টেম্বর আলেক্সাজান্ডার পেট্রভ ও রুসলান বশিরভ নামে দুই রুশ নাগরিককে হত্যাচেষ্টায় জড়িত হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ পুলিশ। তারা রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সদস্য বলেও দাবি করে দেশটি।
 
ইত্তেফাক/টিএস