জম্মু ও কাশ্মিরে মিনি বাস গিরিখাদে পড়ে অন্তত ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কিশতয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এনিয়ে গত এক মাসে কিশতয়ারে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা যায়।
কিশতয়ার পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শক রাজেন্দ্র গুপ্ত জানান, বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন মারা যায়। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল।
ইত্তেফাক/জেডএইচ
