মালয়েশিয়ায় বাংলাদেশির ৬ বছরের জেল, বেত্রাঘাত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫
মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ৬ বছরের কারাদণ্ড, ২ বার বেত্রাঘাত ও ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে দেশটির একটি আদালত। খবর মালয়েশিয়ান সংবাদমাধ্যম এনএসটি ডটকমের।
 
দণ্ডিত ব্যক্তির নাম মু. মহিউদ্দিন মামুন(৪০)। জাল পাসপোর্ট ও ভিসা তৈরি এবং পর্যটন ভিসার অপব্যবহারসহ ১৬টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
 
খবরে বলা হয়, মহিউদ্দিনের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না। বিচার চলাকালে তিনি আদালতকে বলেন, ‘আমাকে জেল দিন, জরিমানা দেয়ার মতো টাকা আমার নেই। আমি মূলত পরিস্থিতির শিকার।’
IMG0
 
রায়ে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে কিছু অপরাধ তিনি জালান আহ ফুক, জহর বারুর ভাড়া বাড়িতে ঘটিয়েছেন।
 
ইত্তেফাক/টিএস