দীঘিনালায় ব্যাটারিচালিত টমটমে পথচারীরা অতিষ্ঠ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯
সড়ক যেন ব্যাটারিচালিত টমটম গাড়ির দখলে। এই দৃশ্য দীঘিনালার থানার সামনে। ব্যাটারিচালিত টমটম গাড়ির কারণে সাধারণ জনগণের চলাফেরা দায় হয়ে পড়েছে। 
 
উপজেলার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে ব্যাটারিচালিত টমটম গাড়িগুলো প্রয়োজনের তুলনায় বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন সড়কগুলোতে অন্যান্য গাড়ি চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।
 
দীঘিনালা বোয়ালখালী বাজার, থানা বাজার, বাবুছড়া সড়ক, বাস টার্মিনাল লারমা স্কয়ার সংলগ্ন সড়কগুলোতে বিশেষ করে সাপ্তাহিক বাজার দিনে চলাফেরা করা দায় হয়ে পড়ে।
 
ইত্তেফাক/নূহু