ফিচার লেখক সম্মেলন ২০১৮ সম্পন্ন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:২২
সারা দেশের ফিচার লেখকদের নিয়ে ‘ফিচার লেখক সম্মেলন-২০১৮’ সম্পন্ন হয়েছে । 'লেখার গল্প, গল্পের লেখা' প্রতিপাদ্যে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ‘ ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’ – এ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এই সম্মেলনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের প্রায় ৬০ জন ফিচার লেখক অংশগ্রহণ করেন।
 
এতে আনাদুল এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি ও সম্মেলনের কো-অর্ডিনেটর মোতাসিম বিল্লাহ নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন এএফপি’র বাংলাদেশ ব্যুরো চিফ শফিকুল আলম, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ইফতেখার মাহমুদ, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক সানাউল হক দোলন, ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক মুজিব খান, ফিচার লেখক ওমর শাহেদ প্রমূখ ।
 
এছাড়াও স্কাইপে যোগ দেন রাশিয়াতে পিএইচডি গবেষণারত বারেক কায়সার। তিনি তরুণ ফিচার লেখকদের সঙ্গে 'ফিচার সাংবাদিকতাঃ অভিজ্ঞতা বিনিময়' নিয়ে কথা বলেন।
 
উক্ত অনুষ্ঠানে বক্তারা তরুণ ফিচার লেখকদের ক্যাম্পাস ফিচার রাইটিং, টেলিভিশন সাংবাদিকতা ও ফিচার, ফিচার রিপোর্ট, বিশ্ব মিডিয়ায় ফিচার রাইটিং বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের লেখার পেছনের গল্প বলার মাধ্যমে অনুপ্রাণিত করেন।
 
ইত্তেফাক/নূহু