মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়েমেন। সোমবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, বিরোধীদলীয় নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৫৮.৩ শতাংশ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর ইয়েমেনি পরাজয় স্বীকার করে বলেন, গতকাল(রবিবার) মালদ্বীপের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমি এই ফলাফল মেনে নিয়েছি।
টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইয়েমেন আরো বলেন, আমি আন্তরিকভাবে মালদ্বীপের জনগণের সেবা করেছি। সে সেবার ফলাফল পরিষ্কার। যারা আমার পক্ষে ভোট দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।
ইয়েমেন বিরোধীদলীয় নেতা ও নির্বাচিত প্রেসিডেন্ট সলিহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্টের কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছি। তাকে ধন্যবাদ জানিয়েছি।
প্রেসিডেন্ট আরো জানান, তিনি ১৭ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
