যানজট ও দূষণমুক্ত রাখতে ১৯ বছর ধরে গাড়ি চলে না যে শহরে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮
আধুনিক সভ্যতার এই যুগে ১৯ বছর ধরে কোন গাড়ি চলে না এক শহরে। অবাক করার মত হলেও তেমনই স্পেনের একটি ছোট শহর 'পন্টেভেদ্রা'। যানজট ও দূষণমুক্ত করে বসবাসের উপযুক্ত করতে ১৯ বছর ধরে গাড়ি নিষিদ্ধ শহরটিতে।
 
মিগুয়াল অ্যাঙ্গসো নামের এক ব্যক্তি 'পন্টেভেদ্রা' শহরে ১৯৯৯ সালে প্রথমবারের মত হন মেয়র নির্বাচিত। প্রতিজ্ঞা করেন তার শহরকে করবেন বসবাসের অন্যতম উপযোগী।
 
সে অনুযায়ী ১৯৯৯ সালে শহরটিতে করেন গাড়ি নিষিদ্ধ। এতে সাড়া দেন শহরটির বাসিন্দারাও। পায়ে হেঁটে ও সাইকেলে করে চলাচল করেন সবাই। এতে ব্যাপক জনপ্রিয়তা পান শহরের মেয়র। এরপর টানা ৪ বার ২০১৮ সাল পর্যন্ত মেয়র হিসেবে নির্বাচিত হন মিগুয়াল অ্যাঙ্গসো।
 
পন্টেভেদ্রা আজ বসবাসের অন্যতম একটি শহর। যানজট নেই বললেই চলে। বাতাসে ধূলিকণা নেই তেমন একটা, কমেছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও।
 
এসবের কারণে গাড়িমুক্ত পন্টেভেদ্রা ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের হ্যাবিট্যাট পুরুস্কারও পেয়েছে।
 
ইত্তেফাক/এসআর