গাংনীতে স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩
গাংনীতে মাজেদা খাতুন (৪০) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাজেদা খুতুনের লাশ উদ্ধার করা হয়। মাজেদা খাতুন ভবানীপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। 
 
ভাবানীপুর গ্রামের ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, মাজেদা খাতুন কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। অনেক আগে তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ছেলেকে নিয়ে বসবাস করছিলেন।
 
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, কারোর কোন আপত্তি না থাকায় লাশের দাফন করার জন্য বলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু