পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণার একটি আবেদন খারিজ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আবেদন গতকাল সোমবার প্রত্যাখান করে।
সুপ্রিম কোর্ট বলেছে, পার্লামেন্ট নির্বাচনের আগে এই আবেদন করা হয়েছিল। ফলে এখন আর কার্যকারিতা নেই। তাই এটি খারিজ করা হলো। পরে আবেদনকারীর আইনজীবী আবেদনটি প্রত্যাহার করেন। ইমরান খান সত্যবাদী এবং সঠিক নন বলে আবেদনে উল্লেখ করা হয়। - ডন
ইত্তেফাক/আরকেজি
