সমকামী যুগলরা চাইলে এক সঙ্গে থাকতে পারবে বলে রায় দিয়েছে ভারতের আদালত। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের হাইকোর্ট এই রায় দেয়। বিবিসি।
সেপ্টেম্বর মাসের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে ভারতে সমকামিতাকে বৈধতা প্রদান করে আর এই মামলাটি এই রায়ের পক্ষে প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কেরালা হাইকোর্টে করা পিটিশনে শ্রীজা জানান, রাজধানীর তিরুবনন্তপুরম থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে কোলমাম জেলায় অরুণার সঙ্গে বসবাসের নিমিত্তে যাবার একদিনের পরেই অরুণাকে পুলিশ ধরে নিয়ে যান।
IMG0
বিবিসিকে শ্রীজার আইনজীবী ইমরান কুরেশিকে বলেন প্রীতাহ কেকে বলেন, ‘আদালত ১৪ আগস্ট তাকে মুক্ত করে দেয়। কিন্তু আদালত থেকে বেরিয়ে আসার মুহূর্তে, সে এবং তার সঙ্গীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনা করা হয়েছিল এবং অরুণাকে নিয়ে যাওয়া হয়েছিল।’
মিস শ্রীজার অভিযোগ দায়েরের পর আদালত মিস অরুণাকে ডেকে পাঠান এবং তার কাছে আদালত ঘটনা সম্পর্কে জানতে চাইলে মিস অরুণা বলেন, তিনি আবেদনকারী মিস শ্রীজার সাথে থাকতে চায়, আদালত যেন তাকে সেই ব্যবস্থা করে দেয়ার অনুরোধ ও জানান তিনি। এই আবেদনের প্রেক্ষিতে সমকামিতাকে বৈধতা দিয়ে পাশ হওয়া আইনের ভিত্তিতে আদালত এই রায় দেয় বলে জানান, প্রীতাহ।
ইত্তেফাক/টিএস
