ভেনিজুয়েলার ফার্স্ট লেডিসহ মাদুরোর শীর্ষ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩০
ভেনিজুয়েলার ফার্স্ট লেডিসহ প্রেসিডেন্ট মাদুরোর শীর্ষ ৬ সহযোগী ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সহযোগীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদরিগুয়েজ এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাদরিনোও আছেন।
 
গতকাল মঙ্গলবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তারা ভেনিজুয়েলার গণতন্ত্রের ক্ষতি করছেন, জনগনের সম্পদ লুটছেন এবং মাদুরোকে ক্ষমতা কুক্ষিগত করতে সহায়তা করছেন। এদিকে প্রেসিডেন্ট মাদুরো এই নিষেধাজ্ঞা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শত্রু দেশ নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি খুবই খুশি। -রয়টার্স
 
ইত্তেফাক/আরকেজি