উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, এথেন্স এর জনপ্রশাসন পদক উদযাপন করলো প্রাপ্তি গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা । এ উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের কার্যকরী পরিষদ সর্বস্তরের প্রবাসীদের সাথে নিয়ে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করে। এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত ত্রিয়ানন হলে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. জসীমউদ্দিন।
বাংলাদেশ দূতাবাস, এথেন্স- এর উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ বছর বাংলাদেশ দূতাবাস, এথেন্সকে জনপ্রশাসন পদক-২০১৮ প্রদান করে বাংলাদেশ সরকার। গত ২৩ জুলাই ২০১৮ তারিখে জনপ্রশাসন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে এই পদক তুলে দেন।
এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নির্বাচিত সভাপতি হাজী আব্দুলকুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক মাতবরসহ কার্যকরী পরিষদের সদস্যরা এই সংবর্ধনাঅনুষ্ঠান পরিচালনা করেন।
IMG0
শুরুতে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং রাষ্ট্রদূতের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করেন। তিনি বলেন, দূতাবাসের এই অসামান্য অর্জনে প্রবাসীরা আনন্দে উদ্বেলিত। প্রতিটি গ্রীস প্রবাসী বাংলাদেশি এই আনন্দেরভাগীদার। পরে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের পক্ষ থেকে রাষ্ট্রদূত জসীম উদ্দিন, দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী এবং প্রথম সচিব সুজন দেবনাথের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানেরপ্রধানঅতিথি গ্রীসে নিযুক্ত বাংলাদেশেররাষ্ট্রদূত মো.জসীমউদ্দিন বলেন, এই বছর আসলে দূতাবাস দুইটা পুরস্কার পেয়েছে। ২৩ জুলাই তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জনপ্রশাসন পুরস্কার আর তার ঠিক দুইমাস পরে ২৩ সেপ্টেম্বর তারিখে প্রবাসীভাই বোনদের কাছ থেকে এই পুরস্কার।
IMG1
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস শায়লা পারভীনসহ দূতাবাস পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীবাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলা ও বিভাগ ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এথেন্সের ত্রিয়ানন হলে অভূতপূর্ব আনন্দ ও উৎসব মুখরপরিবেশের সৃষ্টি হয়।
ইত্তেফাক/টিএস
