মোবাইলে চার্জ দিতে প্লেনের ককপিটে ঢোকার চেষ্টা মাতালের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩
মোবাইল ফোনে চার্জ দিতে প্লেনের ককপিটে প্রবেশের চেষ্টা এক মাতালের। এ ঘটনা ভারতের মুম্বাই বিমান বন্দরের। খবর এনডিটিভির।
  
মুম্বাই বিমান বন্দরের তরফ থেকে বলা হয়, মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলো প্লেনটি। হুট করে প্লেনে কর্মরত এক কর্মী দেখতে পায়, এক ব্যক্তি মোবাইলে চার্জ দেওয়ার জন্য ককপিটে প্রবেশের অনবরত চেষ্টা করতে থাকে। দেখতে পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে প্লেন থেকে নামানো হয়। এরপর পুলিশে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে।
 
বিমানবন্দরের পক্ষ আরও বলা হয়, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মাতাল ছিলেন।
 
ইত্তেফাক/এসআর