২৪তম বিসিএস ফোরামের কমিটি গঠন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৬
২৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফোরামের  কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিসিএস পুলিশের প্রলয় কুমার জোয়ারদারকে সভাপতি ও বিসিএস ডাক বিভাগের আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪তম বিসিএস’র পূর্ণাঙ্গ কমিটি গত ২০শে সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে। এর আগে ১১ই মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার এসএম খুরশিদুল আলমের সভাপতিত্বে ঢাকাস্থ পুলিশ কনভেনশন রুমে ২৪তম বিসিএস-এর ৫হাজার ক্যাডার সমন্বয়ে গঠিত ফোরামের এজিএম অনুষ্ঠিত হয়। উক্ত এজিএমে সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। পরে ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ঐ কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল (বিসিএস শিক্ষা), শামীম আরা স্মৃতি কোষাধ্যক্ষ (নিরীক্ষা ও হিসাব),  সুদিপ কুমার চক্রবর্তী দপ্তর সম্পাদক (বিসিএস পুলিশ), মনির হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক (বিসিএস তথ্য) নির্বাচিত হন। উক্ত কমিটি আগামী ২ বছর কার্যক্রম পরিচালনা করবে।
 
ইত্তেফাক/বিএএফ