ফুলবাড়ীতে ৬ নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৬ নারীসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ৯ টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জতিন্দ্রনারায়ণ ও ধরলা তীরবর্তী সোনাইকাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- বগুড়া জেলার মণ্ডলপাড়া নিশিন ধারা গ্রামের জহুরুল ইসলাম (৫০), আনজু আরা (৪০), সোনিয়া বেগম (২২) , ও একই জেলার সোনাতলা উপজেলার হলদাবগা গ্রামের মীরজান বেগম (৪৫), আলেয়া বেগম (৪৪) , শহিদুল ইসলাম (৩৬), শিবগঞ্জ উপজেলার চলমাই গ্রামের বিলকিস বেগম (৩৭), শায়রা বেগম (৩৬) এবং ফুলবাড়ী উপজেলার বজরের খামার গ্রামের শাহানুজ্জামান (৫৫)।
 
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ নাগেশ্বরী উপজেলার ফকিরটারী গ্রামের আফতাব আলীর ছেলে হাবিব মিয়া (২০) গ্রেপ্তার করেছে ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯ টায় কুড়িগ্রাম জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জতিন্দ্রনারায়ণ ও ধরলা তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়।
 
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ