সারিয়াকান্দিতে নদীতে নিখোঁজ দর্জি শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৭
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ জুয়েল (২২) নামে এক দর্জি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। জুয়েল কাহালু উপজেলার সদর ইউনিয়নের কানোরা গ্রামের তোফাজ্জল শেখের ছেলে । 
 
সারিয়াকান্দি থানার ওসি ওবায়দুর রহমান জানান, শুক্রবার জুয়েল তার দোকানের মালিক রায়হানকে নিয়ে সারিয়াকান্দির উপজেলা সদরের  চরগোসাই বাগি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। দুপুরে পার্শবর্তী বাঙালি নদীতে  গোসল করার সময় জুয়েল নিখোঁজ হন। এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরি রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তার সন্ধান  পায়নি। শনিবার দুপুরে জুয়েলের লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি