গাইবান্ধার সাঘাটা থানা পুলিশ প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ও অপর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি বিউটি বানু (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে রংপুর সদর থানার খলিফা পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ভগবানপুর গ্রামের জহুরুলের স্ত্রী।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাজা প্রাপ্ত আসামি বিউটি বেগম রংপুর সদর হাসপাতালে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত থেকে চাকরির পাশাপাশি বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার লোকজন বিউটির বিরুদ্ধে সোনাতলা থানা ও বগুড়া দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। এসব মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ইত্তেফাক/কেকে
