আমরণ অনশনে ববি শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

উপাচার্যের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। বুধবার সকাল ১০টা থেকে একাডেমিক ভবনের সামনে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করতে থাকেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন জানান, উপাচার্য এস.এম ইমামুল হকের অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা আমরণ অনশন করবেন যতদিন পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হয়। 

আরও পড়ুন: নন্দীগ্রামে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

উল্লেখ্য, ২৬ মার্চ থেকে টানা উপাচার্য বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলনের ৩০তম দিনে এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীরা।

ইত্তেফাক/কেকে