নেত্রকোনায় কৃষক খুনের অভিযোগে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:০৭
পুর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের বাঘবুর গ্রামের কৃষক আব্দুস সাত্তার ( ৪৮) হত্যা মামলায় একই গ্রামের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আজ সোমবার এ রায় দেন। রায়ে ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 
 
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, খোরশেদ(৪০), হাসিম উদ্দিন (২৫), নিজাম উদ্দিন( ২৫) এবং আলাল (২২)। গতকাল সোমবার এই রায় প্রদানের সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সনের ১৪ আগস্ট আব্দুস সাত্তার একটি মামলায় নেত্রকোনায় আদালতে স্বাক্ষি দিতে আসছিলেন। এ সময় বাঘবুর গ্রামের একটি সেতুর নিকট  পৌঁছুতেই খোরশেদ ও তার লোকজন সাত্তারের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। পরদিন সাত্তারের পুত্র উজ্জল মিয়া (২৮) ঘটনার সঙ্গে জড়িত ১২ জনের বিরুদ্ধে  পুর্বধলা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আদালতে অভিযোগ পত্র দাখিল করে। বিজ্ঞ জজ উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহনান্তে উপরোক্ত রায় প্রদান করেন।
 
সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট ইফতেকার উদ্দিন খান মাসুদ রবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জল।
 
ইত্তেফাক/নূহু