টেক্সাস সীমান্তে এক বছরে ৭০০ বাংলাদেশি আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:২৪
যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে গত এক বছরে প্রায় ৭০০ বাংলাদেশিকে আটক করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। যা এর আগের বছর আটক হওয়ার বাংলাদেশিদের সংখ্যার চেয়ে ২৭০ শতাংশ বেশি। খবর মার্কিন গণমাধ্যম ব্রেইবার্ট টেক্সাসের।
 
ব্রেইবার্ট জানায়, মার্কিন অর্থ বছর ২০১৮ এ (অক্টোবর থেকে সেপ্টেম্বর) টেক্সাসের সীমান্তরক্ষী বাহিনী লারেডো পেট্রলের কর্মীরা মোট ৬৬৮ জন বাংলাদেশিকে আটক করে। আটক হওয়ারা মেক্সিকো থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করেছিল বলে জানিয়ে সংস্থাটি।
 
এসব বাংলাদেশিরা সীমান্তরক্ষীদের জানিয়েছে, জনপ্রতি ২৩ লাখ টাকা মানবপাচারকারীদের দিয়ে এ পথে টেক্সাস পর্যন্ত পৌঁছেছেন তারা।
 
লরেডো পেট্রলের চিফ এজেন্ট ফেলিক্স শাভেজ বলেন, ‘সদ্য শেষ হওয়া অর্থবছরে লরেডো সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা নাগরিকদের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এর ফলে সীমান্তরক্ষীদের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। আমরা চাই এ অবৈধ আগমন বন্ধ হোক।’
 
ইত্তেফাক/টিএস