ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গোলচত্বর এলাকা থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ মোবারক আলী চৌধুরী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার প্রমুখ। মেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল বসেছে। আলোচনা সভা শেষে বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংস্কৃতিক অনষ্ঠান।
ইত্তেফাক/নূহু
