কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মাইনুল খান। গত ৩০ সেপ্টেম্বর শেরাটন টরন্টো এয়ারপোর্ট হোটেলে বার্ষিক সাধারণ সভা এবং আগামী ২০১৮-২০২১ মেয়াদে বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সমঝোতার ভিত্তিতে সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাসির কাশেম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান। ডিরেক্টর হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সবুর শিকদার, আনোয়ার আজাদ, রাসেল রহমান, জাহেদুল ইসলাম খান, আব্দুস সাত্তার এবং আহমেদ মুহিদ।
কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্সকে আরও গতিশীল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নব নির্বাচিত কমিটির নেতারা।
ইত্তেফাক/ইউবি
