রাউজানে শয়ন কক্ষ হতে ২৪টি গোখরা ছানা উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:৪১
রাউজানে একটি বসত ঘরের শয়ন কক্ষ হতে ২৪টি গোখরা সাপের ছানা উদ্ধার হয়েছে। ৬ অক্টোবর, শনিবার দুপুরের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া ৪ নং রোডস্থ আহমেদ খাঁ চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।
 
আহমেদ খাঁর পুত্র ফয়সাল চৌধুরী দৈনিক ইত্তেফাককে বলেন, শনিবার সকালে আমাদের মাটির ঘরের শয়নকক্ষের দেওয়ালে ছোট্ট একটি ইঁদুরের গর্তে একটি  বিষাক্ত সাপের ছানা দেখা যায়। এতে পরিবারে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে ছোটন পাল নামের এক সাপুড়েকে খবর দেওয়া হয়। তিনি এসে গর্তটি বড় করে একে একে ২৪টি বিষাক্ত সাপের ছানা উদ্ধার করেন। উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড় জমে যায়।
 
সাপুড়ে ছোটন পাল জানান, তিনি ২৪টি গোখরা সাপের ছানা উদ্ধার করেছেন। সবগুলো বেঁচে আছে। এই সাপের ছানাগুলো বিলের মাঝে গিয়ে অবমুক্ত করবেন তিনি।
 
ইত্তেফাক/নূহু