লন্ডনে উদযাপিত হলো বাংলাদেশ উন্নয়ন মেলা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২০:২২
লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এর উদ্যোগে বিভিন্ন করমসূচির মাধ্যমে উদযাপিত হলো ৪র্থ বাংলাদেশ উন্নয়ন মেলা-২০১৮। রবিবার পূর্ব লন্ডনের 'ইম্প্রেসন অডিটরিয়াম' এটি উদযাপন করেছে।
 
মেলার শুভ উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, রূপকল্প ২০২১ ও ২০৪১ সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের মাধে তুলে ধরেন।
 
এছাড়া তিনি বর্তমান বাংলাদেশের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহবুব ও অন্যান্য নেতৃবৃন্দ। 
 
মেলায় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ ও কমিউনিটির নেতৃবৃন্দ। সবশেষে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/এসআর