মিরপুরের মিষ্টি মৌ-খামারের মধু গেল অস্ট্রেলিয়ায়

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২৩:১৪
কুষ্টিয়া মিরপুরের ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের মামুন-উর রশিদের মিষ্টি মৌ খামারের উৎপাদিত সাড়ে ৭ মন মধু গেল অষ্ট্রেলিয়ায়।
 
এ উপলক্ষে আজ (৮ অক্টোবর) সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মামুনের কাছে থেকে মধু কিনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যবসায়ীর পিতা। ছেলের পক্ষ এ মধু ক্রয় করেন রাজবাড়ী জেলার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সাবিহা ইসলাম, মিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামূল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্রো, বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জাইকা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা, মধু খামারী মামুন-উর-রশিদ প্রমুখ।
 
উল্লেখ্য এর আগেও দুই দফায় অষ্ট্রেলিয়ায় যায় মিষ্টি মৌ খামারের মধু। মিষ্টি মৌ-খামারের মধুর গুনগত মান  অষ্ট্রেলিয়ার ক্রেতাদের কাছে সন্তোষজনক মনে হওয়ায় এবার বড় অর্ডারের মধুর চালান গেল অষ্ট্রেলিয়ায়।
 
ইত্তেফাক/নূহু