বিরামপুর থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে শহরে টহল দেওয়ার সময় সেনা বাহিনীর পোশাক পড়া দুইজন যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বুধবার থানায় মামলা দায়ের করেছে।
থানার মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর থানার টহল পুলিশ কলেজ বাজারে সেনা বাহিনীর পোশাক পড়া দুইজনকে দেখে কথা বলেন। পরে পুলিশের সন্দেহ হয়। এ প্রেক্ষিতে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুইজন ভুয়া সেনা সদস্য বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সোনাতলা উপজেলার শ্যামপুর গ্রামের প্রাক্তন সেনা সদস্য আবেদুল ইসলামের (আবু ওরেজ) ছেলে আরিফুল ইসলাম (হৃদয়/শুভ) (২০) এবং বিরামপুর উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান কবীর (২১)।
আরও পড়ুন: দুষ্কৃতিকারীরা ছাড় পেলে সমাজ এগোবে কিভাবে: মাশরাফি
আরও পড়ুন: পুলিশের বাড়িতে বিষের শিশি নিয়ে তরুণীর অবস্থান
পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে নিপা, আরেফিন, সিফাত নামে তিনটি নেমপ্লেট, রেল ভ্রমণের আজ্ঞাপত্র ও দুইটি মোবাইল সেট উদ্ধার করেছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান দুইজনকে গ্রেফতার ও মামলার ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/অনি
