মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২১:৩৬
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৭৫) মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... )। বুধবার বাদ জোহর টিকাপাড়া গোরস্থানে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযার নামাজ ও দাফন করা হয়েছে।
 
তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
 
মরহুমের জানাযার নামাজে রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।
 
ইত্তেফাক/বিএএফ