ভারতে অনুপ্রবেশের মামলায় গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে আজ শিলংয়ের ইস্ট খাসি হিল জেলা ও দায়রা আদালতে রায় ঘোষণার কথা ছিল। রায় ঘোষণার জন্য সকালেই আদালতে সালাউদ্দিন আহমেদকে হাজির করা হয়। কিন্তু আদালত থেকে জানানো হয়, আগামী ৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট ঘোষণার কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। এর পর ২৮ সেপ্টেম্বর শিলংয়ের আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করেন।
২০১৫ সালের মার্চে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর, মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় তাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে ওখানে নিয়ে এসেছিল, বা কীভাবে তিনি ঢাকা থেকে শিলংয়ে এসে উপস্থিত হলেন, সে ব্যাপারে সালাউদ্দিন আহমেদ কিছুই জানাতে পারেননি। মামলায় কিছু দিনের মধ্যেই অবশ্য জামিন পান তিনি। তখন থেকেই শিলংয়ের একটি বেসরকারি গেস্ট হাউসে আছেন এই বিএনপি নেতা।
ইত্তেফাক/ইউবি
