অভাবের তাড়নায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:১৮
সুইসাইড নোট লিখে জাকির হোসেন (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
 
নিহত জাকির রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের মোস্তাফিজার রহমান বুদার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারের অভাব অনটনের বিষয় নিয়ে বাবা ও মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় জাকিরের। সেই জের ধরে সোমবার ভোরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
এ ঘটনায় ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মৃত্যুর আগে জাকির তার ডায়েরির পাতায় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন নোট লিখে গেছেন।
 
এ ঘটনায় নিহতের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ