মধুখালীতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৩৫
ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।
 
এ সময় উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন স্থানীয় বেঙ্গল ক্লাব তাদের নিজস্ব ২শতাংশ জায়গায় একটি স্থায়ী পাকা ভবন নির্মাণ করেছে। ভবনের সামনে সরকারী তিন শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থায়ী ঘর নির্মাণ করতে গেলে সেগুলো আজ বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়। 
 
উদ্ধারকৃত তিন শতাংশ জমির মূল্য ৮লাখ টাকা হবে বলে তিনি জানান। অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বেঙ্গল ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু