আবারো গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ভোলাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান ও আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি খাতুন।
ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে নুসরাত ও তৃপ্তি নদীর পাড়ে খেলা করছিলো। একপর্যায়ে তারা নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাসমান অবস্থায় প্রথমে নুসরাতের মরদেহ উদ্ধার করে। পরে সেখানে অভিযান চালিয়ে আধাঘণ্টা পর তৃপ্তির মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম
