মানিকগঞ্জে কোদালের কোপে প্রাণ গেল কৃষকের

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১২:৫৩
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্ড গ্রামে কোদালের কোপে হালিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে নিজ জমির পানি সেচ দেয়ার ড্রেন কাটাকে কেন্দ্র করে পাশের জমির মালিকের কোদালের আঘাতে তিনি নিহত হন। 
 
হালিম ভাতরন্ড গ্রামের মৃত আমছের আলীর পুত্র। পয়লা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ নিশ্চিত করে বলেন, সকালে ভাতরন্ড গ্রামে জমির সেচ পানি দেয়ার ড্রেন কাটাকে কেন্দ্র করে ৪-৫ জন কৃষক হালিম নামে নামে কৃষকের মাথায় আঘাত করে। পরে তাকে ঘিওর উপজেলা হাসপাতালে নেয়ার পর মারা যায়। 
 
ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এমন খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি