যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১০:০১
যুক্তরাষ্ট্রের একটি ইহুদি উপাসনালয়ে গতকাল শনিবার এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। গুরুতর আহত হয়েছেন ৬জন। খবর রয়টার্সের।   
 
দেশটির পেনিসেলভেনিয়ায় একটি ইহুদি উপাসনালয়ে এ হামলা হয়। হামলা চলাকালীন উপসনালয়ে বহু মানুষের উপস্থিতি ছিল। সবাই তখন উপাসনালয়ে প্রার্থনারত ছিলেন। আকস্মিক এক বন্দুকধারী চিৎকার করে গুলি করতে থাকে এবং বলতে থাকে, সকল ইহুদিকে মরতে হবে।      
 
নিহত ১১ জনের সবাই উপাসনালয়ে উপাসক ছিলেন। আহত ৬ জনের মধ্যে ৪ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকী ২ জন বেসামরিক লোক।   
 
ইতিমধ্যে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তির নাম রবার্ট বাওয়াস (৪৬)। হামলার সময় তার কাছে ৩টি পিস্তল ও একটি রাইফেল ছিল।  
 
পেনিসেলভিনিয়ার গভর্নর টম ওলফ বলেন, এমন নিন্দনীয় ঘটনা মেনে নেওয়া যায় না।
 
এফবিআই-এর স্পেশ্যাল এজেন্ট বব জোন্স বলেন, আমি আমার ২২ বছরের চাকরি জীবনে এমন বর্বর হামলা দেখিনি।
 
স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, রবার্ট বাওয়াস ইহুদি বিদ্বেষী ছিলেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা করতেন।
 
ইত্তেফাক/এসআর