২২২৪ টি গাড়ির মালিক পাকিস্তানের সাবেক বিচারপতি!

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১০:৪০
পাকিস্তানের সাবেক এক বিচারপতির নামে ২২২৪টি গাড়ি নিবন্ধন করা হয়েছে। অভিযুক্ত ওই বিচারপতির নাম সিকান্দার হায়াত। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম।
 
তবে বিচারপতি সিকান্দার হায়াতের আইনজীবী মিয়ান জাফর দেশটির সুপ্রিম কোর্টকে জানায়, তার মক্কেলের একটি মাত্র গাড়ি আছে। 
 
ঘটনার বিস্তারিত সম্পর্কে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, বেশ কয়েকদিন আগে সাবেক বিচারপতি সিকান্দারের ঠিকানায় একটি বেনামী গাড়ির চালান আসে। এরপর তার উকিল মিয়ান এর বিরুদ্ধে মামলা করেন। 
 
এব্যাপারে মিয়ান দেশটির কর বিভাগকেও অবহিত করেন। তারা জানায়, সিকান্দার হায়াত ২২২৮ টি গাড়ির মালিক এবং সব গাড়ি তার নামেই নিবন্ধন করা আছে।  
 
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সাবেক ওই আইনজীবীকে মামলার সকল কাগজ দেখাতে নির্দেশ দিয়েছে।
 
এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানে।
 
ইত্তেফাক/এসআর