বাজারে এলো ২৫ কেজি এলপিজি সিলিন্ডার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

বাজারে প্রথম ‘২৫ কেজি এলপিজি সিলিন্ডার’ নিয়ে এলো ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান-২ এর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওমেরা এলপিজির সিইও শামসুল হক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) ব্র্যান্ড আম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী মাহজাবিন চৌধুরী, বিশেষ অতিথি জাতিয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট, এম.যে.এল বাংলাদেশ লিমিটেডের সিইও এম মুকুল হোসেন, ওমেরা এলপিজির সিএফও আক্তার হোসেন সান্নামাত এবং ওমেরা এলপিজির কর্মকর্তারা।

আরো পড়ুন: এক রাতেই বন্ধ হচ্ছে ২০ লাখ সিম

সংবাদ সম্মেলনে ওমেরার কর্মকর্তারা জানান, ‘গ্রাহকদের উচ্চ চাহিদার কথা মাথায় রেখে এবং সহজলভ্যতা, ব্যবহারযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত সাপেক্ষে দেশের বাজারে এখন থেকে ওমেরার এলপিজির ২৫ কেজি এসকেইউ সিলিন্ডার পাওয়া যাবে।’

ইত্তেফাক/বিএএফ