ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘঘণ্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ১৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১০ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫২ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ শতাংশ।
