গায়ের রং বুঝে কেমন পোশাক পরবেন 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৪

গায়ের রংটা একটু চাপা কিংবা শ্যামলা অথবা খুব ফর্সা, রোদ পড়লেই লালচে হয়ে যায় মুখের ত্বক। কোন রঙের পোশাকে মানাবে এমন মেয়েদের, সেটি কখনোসখনো খানিকটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। 

আপনি পোশাক বাছাইয়ের প্রতি যত্নশীল হোন বা না হোন, আপনার গায়ে কোন রঙের পোশাক ভালো দেখাবে, তা জেনে রাখা দরকার। কারণ একটি রঙই যথেষ্ট আপনার চেহারা এবং সমগ্র লুকটাকে ডুবিয়ে দিতে। তাহলে জেনে রাখুন, আপনার কমপ্লেকশন অনুসারে কীভাবে পোশাকের রঙ নির্বাচন করবেন।

আপনি পোশাক বাছাইয়ের প্রতি যত্নশীল হোন বা না হোন, আপনার গায়ে কোন রঙের পোশাক ভালো দেখাবে, তা জেনে রাখা দরকার

আপনার ত্বকের উপরিভাগ যতই কালো বা ফর্সা হোক না কেন, ত্বকের আন্ডারটোনটি হয় শীতল, না হয় উষ্ণ আর তা না হলে নিরপেক্ষ হবে। তবে আপনি কোন দলে রয়েছেন তা নির্ধারণের কয়েকটি উপায় রয়েছে।

হাতের কব্জি কাছের শিরাগুলো ভালো করে লক্ষ্য করুন। আপনার ত্বক যদি হালকা হয়, মানে শিরাগুলো দেখতে পান, তাহলে ত্বকের নীচে সেগুলো নীল বা সবুজ দেখাচ্ছে কিনা সেটি খেয়াল করুন। যদি প্রথমেরটা হয়, তাহলে বুঝতে হবে আপনার কুল আন্ডারটোন রয়েছে, আর যদি পরেরটি হয়, তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন।  

নিজেকে কোন রঙের পোশাকে মানাবে, সেটি কখনোসখনো খানিকটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়

তবে আপনার ত্বকের উপরিভাগ যতই কালো বা ফর্সা হোক না কেন, ত্বকের আন্ডারটোনটি হয় শীতল, না হয় উষ্ণ আর তা না হলে নিরপেক্ষ হবে। আবার যদি এমনটা হয় যে, আপনি এর কোনোটাতেই পড়ছেন না, তাহলে বুঝতে হবে নিউট্রাল আন্ডারটোনে আছেন। এই ধরণের মানুষদের সঙ্গে কিন্তু অনেক রকমের রঙের পোশাকই মানানসই হয়।

কুল আন্ডারটোন
এক্ষেত্রে আপনার সঙ্গে যেকোন জুয়েল টোন (যেমন উজ্জ্বল  নীল, পার্পেল, সবুজ, হলুদ ইত্যাদি), কুল গ্রে, ক্রিস্প ওয়াইট এবং যেকোন সি-শেড (সি-ব্লু, সি-গ্রিন) খুব ভালো দেখাবে। 

ওয়ার্ম আন্ডারটোন
যেকোন আর্থ টোন কালার যেমন-কমলা, হলুদ, হালকা তামাটে এবং অফ হোয়াইট রঙের পোশাক আপনার ওপর দেখতে বেশ সুন্দর লাগবে। 

চাপা রঙের মেয়েদের পোশাকে গাঢ় হলুদের ছোঁয়া থাকতে পারে। চাইলে সবুজ বা কমলা রঙের পোশাকও পরতে পারেন

নিউট্রাল আন্ডারটোন
বর্ণমালার বিভিন্ন রঙ কিন্তু আপনার সঙ্গে মানানসই হতে পারে, কিন্তু উজ্জ্বল রঙ বাছার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া আকাশি নীল, মেরুন, লাল, টিল কালার, ডার্ক পার্পেল এইসব রঙ কমবেশি সবাইকেই ভালো লাগে।

শ্যামলবরন কন্যা
চাপা রঙের মেয়েদের পোশাকে গাঢ় হলুদের ছোঁয়া থাকতে পারে। চাইলে সবুজ বা কমলা রঙের পোশাকও পরতে পারেন। বিভিন্ন শেডের গাঢ় গোলাপি রঙ, ম্যাজেন্টা, হলুদ, মেরুন বা বেগুনি রঙের পোশাকও পরা যেতে পারে। এর পাশাপাশি অফ হোয়াইট কিংবা নিয়ন রঙের পোশাকও পরতে পারেন অনায়াসে। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন